মুগদা সিঙ্গার গলিতে ভাঙা সড়ক, চরম দুর্ভোগে এলাকাবাসী

দেশের আয়না ডেস্ক:

রাজধানীর দক্ষিণ মুগদা পাড়া এলাকার সিঙ্গার গলি সড়কের বেহাল অবস্থা জনদুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন অংশে স্ল্যাব ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, ফলে পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই এসব গর্ত পানিতে ঢেকে যায়, ফলে কোথায় ভাঙা অংশ রয়েছে তা বোঝা যায় না। এতে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে এবং বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে প্রতিদিন।

এলাকাবাসী জানান, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে চরম ভোগান্তির মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।

দ্রুত সড়কটি মেরামত করে নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন

an adbox will go here