বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
জীবনযাপন

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বিজিবি

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বিজিবি
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু:

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ পরশুরাম উপজেলার চিতলিয়া ইউনিয়নের অন্তর্গত মধ্যম ধনীকুন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে কুমিল্লা সেক্টরের সম্মানিত সেক্টর কমান্ডার কর্নেল মোঃ রেজাউল কবির,পিজিবিএম এর উপস্থিতিতে ভারী বর্ষনের ফলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ জন জনসাধারণকে ২০০ প্যাকেট খাবার (ডিম ভূনাসহ সবজি, ডাল, খেচুরী এবং সীমান্ত পানি) বিতরণ করা হয়। এছাড়া উক্ত কার্যক্রমে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, জি+, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি মোহাম্মদ নজরুল ইসলাম, পরশুরাম ও গুথুমা বিওপি কমান্ডার, ওসি, পরশুরাম থানা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, যে ফেনী জেলায় দুই উপজেলায় প্রায় ১৪ টি পয়েন্টে বাঁধ ভেঙে নদীর পানি প্রবেশ করে আশেপাশের এলাকা প্লাবিত হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ জনসাধারণের সহায়তায় ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সদা তৎপর রয়েছে

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭