কোন ভিটা’মিনের অভাবে দিনভর শুয়ে-বসে থাকতে ইচ্ছা হয়, জেনে নিন!
নিজস্ব প্রতিবেদক:
বিশেষ করে ভিটামিন ডি ও ভিটামিন বি১২-এর ঘাটতি থাকলে শরীর ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ে।
ভিটামিন ডি শরীরের সামগ্রিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অভাবে শুধু যে ক্লান্তি ও ঝিমুনি বাড়ে তা-ই নয়, বরং হাড়ের ক্ষয়, হাঁটুর ব্যথা, ত্বক, চুল ও নখের সমস্যাও দেখা দিতে পারে। মানসিক স্বাস্থ্যেও এর প্রভাব পড়ে।এ
অন্যদিকে, ভিটামিন বি১২-এর অভাব হলে ক্লান্তি, অনিদ্রা, উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ে। দীর্ঘমেয়াদে মানসিক অসুস্থতার ঝুঁকিও তৈরি হয়। পাশাপাশি হাত-পা কাঁপা, পেশিতে অসাড়তা ও টান, ঝিমুনি বা মাথা ঘোরার মতো উপসর্গও দেখা দিতে পারে।
শরীরচর্চা, সুষম ও ভিটামিনসমৃদ্ধ খাবার গ্রহণ, যথেষ্ট পানি পান এবং রাতে ৭-৮ ঘণ্টার নিরবচ্ছিন্ন ঘুম — এই কয়েকটি সহজ পরিবর্তন জীবনে আনলেই আলস্য ও ক্লান্তির অনুভূতি অনেকটাই দূর করা সম্ভব।