মেডিকেলে চান্স পেয়েছেন ছাগলনাইয়ার শিক্ষক দম্পতির মেয়ে
২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ফেনী সরকারি কলেজ থেকে উত্তীর্ণ হয়েছে ছাগলনাইয়ার এক শিক্ষক দম্পতির মেয়ে ইয়ামিন মার্শিয়া মাহনুর। ছাগলনাইয়া পৌরসভার মটুয়া দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইকবাল হোসেন ও মতিউন নাহার সুলতানা দম্পতির সন্তান ইয়ামিন মার্শিয়া মাহনুর। তিনি হবিগঞ্জ মেডিকেল কলেজে চান্স পেযে ছেন। তিনি মটুয়া দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি, ছাগলনাইয়া একাডেমি হাই স্কুল থেকে জেএসসি, এসএসসি এবং ফেনী সরকারি কলেজ থেকে এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পান। মেডিকেলে পড়ার চান্স পাওয়ায় তিনি পিতা-মাতা, শিক্ষকমন্ডলী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, একজন আদর্শ ডাক্তার হযে গ্রামের অসহায, হতদরিদ্র মানুষের সেবা করতে চাই। যাতে মানুষ ডাক্তারের কাছে ভালো সেবা পায়।