বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
কক্সবাজার

কক্সবাজারে বৃহত্তর চৌধুরী পাড়ায় আইনশৃঙ্খলা বিষয়ে নবগঠিত পরিচালনা কমিটির ১ম সভা অনুষ্ঠিত

কক্সবাজারে বৃহত্তর চৌধুরী পাড়ায় আইনশৃঙ্খলা বিষয়ে নবগঠিত পরিচালনা কমিটির ১ম সভা অনুষ্ঠিত
প্রিন্ট নিউজ

আনছারুল হক কুতুবী কক্সবাজার জেলা প্রতিনিধ:

গতকাল (১৬ অক্টোবর) কক্সবাজার পৌরসভার ৫ নং ওয়ার্ডের বৃহত্তর চৌধুরীপাড়ার আইন-শৃঙ্খলা বিষয়ে নবগঠিত পরিচালনা কমিটির ১ম সভা উদয়ন শিক্ষা নিকেতন হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজারের অন্যতম সামাজিক সংগঠন বৃহত্তর চৌধুরী পাড়া ইসলামী ছাত্র যুব কল্যাণ পরিষদ এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন,জন নিরাপত্তা নিশ্চিত, ইভটিজিং ইত্যাদি বিষয়ে বক্তারা আলোচনা করেন।
এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা চুরি, ছিনতাই ,মাদক,ইয়াবা, কিশোর গ্যাং সহ অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার উপর গুরুত্ব আরোপ করা হয়।
এ সময় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা বলেন, একটি নিরাপদ শান্তিপূর্ণ ,পরিষ্কার-পরিচ্ছন্ন, মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা ,জনসচেতনতা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরী।
সভায় বক্তারা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার গভীর উদ্যেগে প্রকাশ করেন এবং আইনশৃঙ্খলা উন্নয়নে জন্য প্রধান বাঁধা গুলো চিহ্নিত করে সম্মিলিতভাবে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজকর্মী মোহাম্মদ আব্দুল্লাহ।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা সহ বিপুল সংখ্যক এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
বক্তারা বৃহত্তর চৌধুরীপাড়া ইসলামী ছাত্র যুব কল্যাণ পরিষদে জনকল্যাণমূলক সমস্ত উদ্যোগকে স্বাগত জানান এবং তাদেরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে , এলাকার আইনশৃঙ্খলা উন্নয়ন, অপরাধ দমন, বর্জ্য ব্যবস্থাপনা সহ সার্বিক পরিস্থিতি উন্নয়নে ৩১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ, ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ এবং বিশিষ্ট সমাজ সেবক জনাব গোলাম আরিফ লিটনকে আহ্বায়ক ও জনাব ফজল আহমদ কে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক গঠিত কমিটি গঠন করা হয় । নবগঠিত সদস্যদের নাম ঘোষণা করেন প্রধান কার্যকরী সদস্য আলী আমজাদ হোসেন মানিক ।
পরিশেষে ,এলাকার সার্বিক উন্নয়নের জন্য মহান আল্লাহতালার কাছে মোনাজাতের মাধ্যমে প্রার্থনা করা হয়।
মোনাজাত পরিচালনা করেন এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মাওলানা হাবিব উল্লাহ বাহারী।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭