শুভপুর ইসলামিয়া আলিম মাদরাসায়অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ
ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শুভপুর ইসলামিয়া আলিম মাদরাসার ছাত্র ছাত্রীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২২ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় মাদরাসা ময়দানে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডহক কমিটির সভাপতি এডভোকেট আশরাফুল আলম চৌধুরী হায়দার।
শুভপুর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল হকের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল হান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন অভিভাবক সদস্য ফরহাদ হোসেন, কামরুল ইসলাম, প্রাক্তন ছাত্র সেনাকর্মকর্তা আহমেদ হোসেন সোহাগ, সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, মাস্টার দেলোয়ার হোসেন, অভিভাবক সদস্য রাজিয়া সুলতানাসহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আশরাফুল আলম চৌধুরী হায়দার বলেন, আমি সেবা নিতে আসি নাই, সেবা দেয়ার জন্য এসেছি। মাদরাসার সমস্যা কি, করনিয় কি, এসব বিষয়ে কারো পরামর্শ থাকলে আমাকে বলবেন। পড়ালেখার মান উন্নয়নে যা যা করার সব করা হবে।