ইস্পীরিয়্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধাবীদের পুরস্কার প্রদান
ফেনীর ছাগলনাইয়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইম্পীরিয়্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধাবীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২ ফেব্রুয়ারী) সকালে স্কুল মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা। ইম্পীরিয়্যাল স্কুলের চেয়ারম্যান নুর হোসেন মজুমদারের সভাপতিত্বে ও শিক্ষক আবদুর রহিম অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবদুস সালাম সরকার, কলেজ রোড় ব্যবসায়ী সমিতির সভাপতি হাজ্বী মুন্সি আলিম উল্যাহ, মিয়াজি মোটরস’র সত্ত্বাধিকারী আবদুল মন্নান মিয়াজি, ছাগলনাইয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন, সিনিয়র শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম, স্কুলের পরিচালক ফজলুল হক ও ইকবাল হাসান প্রমূখ। পরে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।