ওমান প্রবাসী যুবলীগ নেতা শাহ্পরান শাহিনের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসে বসবাসরত ও দলীয় নেতাকর্মী সহ সকল শ্রেণি পেশার মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। ফেনীর দাগনভূঞার কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী যুবলীগের ওমান শাখার সদস্য শাহ্পরান শাহিন।

শাহ্পরান শাহিন তাঁর শুভেচ্ছা বার্তায় জানান পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি।

রমজানে দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার নেক বান্দাদের জন্য ঈদুল ফিতর হলো আনন্দময় পুরুষ্কারের দিন।

তিনি আরো বলেন সকল ভেদাভেদ ভুলে গিয়ে এবারের ঈদের আনন্দ ভাগাভাগি করা সহ সেই সাথে সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান, অসহায় গরীবের পাশে দাঁড়িয়ে তাদের জন্য সাহায্য করতে। যাতে তারা আনন্দে ঈদ উদযাপন করতে পারে। সকলকে জানাই ঈদ মোবারক।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন