ফেনী দাগনভূঞাতে স্কুল শিক্ষকের পরিবারের উপর সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজির অভিযোগ।

ফেনী প্রতিনিধিঃ

দাগনভূঞাতে স্কুল শিক্ষক রফিকউল্লাহর পরিবারের সবাইকে জিম্মি করে চাঁদাবাজি সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।রফিকউল্লাহ মাস্টার বলেন,

২৩ মার্চ বিকালে মেয়র মির্জা কাদেরের ছেলে তাসিক এর নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী আমাদের ঘরের ভিতর জোর করে ঢুকে পড়ে। তারা দাবি করেন, তোমার ছেলে মুনতাসির কোথায় আছে। সে আমাদের অনেক ক্ষতি করছে,তাকে আমরা চাই। প্রায় সময় তাসিক ও তার অনুসারীরা আমার ছেলের খোঁজে আসে এবং বিভিন্ন অংকের টাকা দাবি সহ হয়রানি করেন।তাসিক মুনতাসির কে না পেয়ে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে ঘরের আসবাবপত্র পত্র নষ্ট করেন এবং দামি মালামাল লুটপাট করেন। তাসিক সবাইকে কান্না করতে নিষেধ করে। চিৎকার করলে মেরে ফেলার হুমকি দেন। আমরা জীবন বাঁচানোর জন্য সন্ত্রাসীদের কথামতো চুপ করে থাকি।

উক্ত ঘটনার বিষয়ে , পুলিশ কে অভিযোগ করলে পুলিশ সদস্য মামলা নিতে অস্বীকার করেন।

উক্ত ঘটনার বিষয়ে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জকে ঘটনার বিষয় জানতে চাইলে তিনি জানান ২৩ তারিখে কোন ধরনের সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজির অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পাইলে ঘটনার সুষ্ঠ তদন্ত করবো।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন