ছাগলনাইয়ায় একুশে বইমেলায় ইসলামী ছাত্রশিবিরের স্টল ভাংচুর
বিশেষ প্রতিনিধি : ফেনীর ছাগলনাইয়ায় একুশে বইমেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের স্টল ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
প্রতিবাদে ছাগলনাইয়া পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে শিবির।
২১শে ফেব্রুয়ারী সকালে ছাগলনাইয়া কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে শুরু হয় একুশে বইমেলা।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ বই মেলার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
বইমেলায় অংশ নেয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শিবির নেতৃবৃন্দের অভিযোগ সারাদিন ছাত্রশিবিরের স্টলে দর্শনার্থী ও সাধারণ ছাত্র-জনতার উৎসবমুখর আগমন কে সহ্য করতে না পেরে কে / কারা আওয়ামী সন্ত্রাসী কায়দায় রাতের আধারে গুপ্ত হামলা করে আমাদের স্টল ভাংচুর করে। প্রশাসনের নিকট দাবী জানাই অতিদ্রুত সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। এদেশের ছাত্র-জনতা আর কোনো ফ্যাসিবাদী সন্ত্রাসীকে মেনে নিবেনা।