হরিণাকুণ্ডুতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু প্রতিনিধি,
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে উপজেলা প্রিয়নাথ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে দলটির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ কয়েক হাজার সাধারণ মানুষ অংশ নেন। এ সময় নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে ব্যানার, ফেস্টুন নিয়ে নানান শ্লোগানে মুখরিত করে তোলেন। উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এম এ মজিদ। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাষ্টার। সাধারণ সম্পাদক তাইজাল হোসেনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হরিণাকুণ্ডু পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু। এতে আরও উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি, প্রভাষক আনিচুর রহমান,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, আব্দুল মমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক, নজরুল ইসলাম নজির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, এ্যাডঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুস সামাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হুদা রিপন, পৌর যুবদলের সভাপতি, রফিকুল ইসলাম নাসির সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। বক্তারা দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যহত করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ কয়েকটি দল ষড়যন্ত্র করছে বলে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে দেশবাসীর প্রতি আহব্বান জানান।