কুতুবপুরে ৮নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

​মোহাম্মদ আরিফুল ইসলাম:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নন্দলালপুর বটতলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হুমায়ুন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. সুলতান মাহমুদ মোল্লা।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাসিম আবেদীন এবং ফতুল্লা ইউনিয়ন বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির খান মঞ্জু।
​অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন মোল্লা। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড বিএনপি নেতা মো. আলাউদ্দিন, মো. শামীম, মো. শহিদুল ইসলাম শহীদ, মো. মিজানুর রহমান মিন্টুসহ কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
​অনুষ্ঠানের শেষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ, জাতি ও দলের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন