ফেনীতে এমপি নাসিম এর বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের ফেনীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শত শত বিক্ষুব্ধ ছাত্র-জনতা ফেনীর গার্লস ক্যাডেট কলেজ সড়কে অবস্থিত আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

বিক্ষুব্ধ ছাত্র-জনতা বলেন, আলাউদ্দিন নাসিম ছিল আওয়ামী লীগের সন্ত্রাসের মূল হোতা। আওয়ামী লীগের লোকজন তাকে অভিভাবক হিসেবে মানতো।
ফেনীর মহিপালে বৈষম্য বিরোধী ছাত্র -জনতার আন্দোলনে নির্বিচারে গুলি করে গণহত্যার অন্যতম মাস্টার মাইন্ড নাসিম সহ ফেনীর ৩ এমপি।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন