ঘোপালে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩১ জানুয়ারী) সন্ধ্যায় স্হানীয় দূর্গাপুর সিংহনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ঘোপাল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আলম পাটোয়ারী লিটন। যৌথভাবে সঞ্চালনা করেন ছাগলনাইয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল হক পাটোয়ারী টিপু ও ওয়ার্ড যুবদলের সভাপতি মীর হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘোপাল ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, এনামুল হক পাটোয়ারী মানিক, মাসুদুর রহমান মাসুদ, জাহাঙ্গীর আলম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য আজিজুল হক, পেয়ার আহাম্মদ, ফরহাদ হোসেন, কামরুল মাস্টার, ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম পারভেজ, জেলা ছাত্র দলের সহসাংগঠনিক সম্পাদক দিপু ও ওয়ার্ড ছাত্র দলের সভাপতি রিয়েল প্রমূখ। প্রধান অতিথি আলহাজ্ব মোহাম্মদ মোস্তফা তার বক্তব্যে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “আপনারা ধানের শীষের প্রতীককে কেন্দ্র করে এক হয়ে কাজ করুন। জাতীয়তাবাদী দল বিএনপির কার্যক্রমকে গতিশীল করতে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।” সভায় বক্তারা দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।