এবি পার্টির চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা

আমার বাংলাদেশ (এবি) পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুকে এবি পার্টি ছাগলনাইয়া উপজেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। আজ শুক্রবার (৩১ জানুয়ারী) রাতে ফেনীর ক্রাউন ওয়েস্ট রেস্টুরেন্টে এ ফুলের শুভেচ্ছা জানানো হয়। এবি পার্টির ছাগলনাইয়া উপজেলার প্রধান সমন্বয়ক সুফি নাফিজ ইমতিয়াজ শিমুল, উপপ্রধান সমন্বয়ক শরীফুল ইসলাম লিংকন ও সমন্বয়ক জহিরুল ইসলামের নেতৃত্বে উপজেলা নেতাকর্মীরা এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। এসময়এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ১৭শ শহীদের লাশের ওপর নতুন বাংলাদেশ গঠিত হয়েছে। ফ্যাসিবাদ আর ফিরে আসার সুযোগ নেই। মঞ্জু আরও বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। যার কারণে দেশে বিভিন্ন অস্থিরতা বিরাজ করছে। তবে বাংলার স্বাধীনচেতা জনগণ কখনো ভারতের আধিপত্যবাদ মেনে নেবে না। ভারত বিগত বন্যায় পানি ছেড়ে দিয়ে ফেনীবাসীকে সর্বস্বান্ত করে দিয়েছে। এখন ফেনীকে ভারতের অংশ বানানোর ষড়যন্ত্র করছে। এসব চক্রান্তে কোনো কাজ হবে না।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন