সোনাগাজী চরমজলিশপুর ইউনিয়ন কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত


ফেনীর সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়ন কৃষক দলের কৃষক সমাবেশ রবিবার বিকেলে চরমজলিশপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে।

১নং চরমজলিশপুর ইউনিয়ন কৃষকদল কতৃক আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, জাতীয়তাবাদী মহিলাদল ফেনী জেলা সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, সোনাগাজী পৌর বিএনপির আহবায়ক মন্জুর হোসেন বাবর,
চরমজলিশপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি নুর নবীর সভাপতিত্বে ও বিএনপি নেতা ফরিদ উদ্দিন শাহিনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,
বিএনপি নেতা এডভোকেট মমিনুল হক, চরমজলিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আবুল বশর, সাধারণ সম্পাদক প্রফেসর আনোয়ার হোসেন, শিক্ষক কর্মচারী ঐক্যপরিষদের ফেনী জেলা সেক্রেটারি মাষ্টার দিলদার হোসেন, কৃষক দল নেতা নুর করিম,সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য নুর ফরিদ সোহেল, চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন রিয়াদ, সাধারণ সম্পাদক আরিফ মিয়াজি, যুবদল নেতা মোশাররফ হোসেন সোহেল সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন