কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আনছারুল হক কুতুবী
কক্সবাজার জেলা প্রতিনিধি:

বৃহস্পতিবার বিকেলে শহরের পাবলিক হল ময়দানে কক্সবাজার সদর ও শহর যুবদলের উদ্যোগে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার (০৩)সদর -ঈদগাঁও -রামু আসনের সাবেক সংসদ সদস্য জনাব লুৎফুর রহমান কাজল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে বিগত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি কিন্তু অন্যদিকে একটি রাজনৈতিক দল নির্বাচন বন্ধ করে মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করছে ।তাই তারা এখন পি আর পদ্ধতি নিয়ে কথা বলছে।
লুৎফুর রহমান কাজল আরও বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার বাংলাদেশের মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত রেখেছিল। তারা দিনের ভোট রাতে করে ভোটারদেরকে ভোট কেন্দ্র থেকে দূরে রেখেছিল কারণ তারা জাতীয়তাবাদী শক্তিকে ভয় পায়। তারা এখনো নির্বাচন বানচালে ষড়যন্ত্র করেই যাচ্ছে সুতরাং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি আরো বলেন ,কক্সবাজার সহ সারা বাংলাদেশের যুব সমাজ যদি সুশৃংখল ও ঐক্যবদ্ধ থাকে তাহলে কোন ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেন।
এর আগে তিনি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রমে শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এরপর বর্ণাঢ্য শুভযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন পরে শহীদ দৌলত ময়দানে এসে যুব সমাবেশে মিলিত হয়। যুব সমাবেশে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক আজিজুল হক সোহেল।
উক্ত যুব সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র আহবায়ক রফিকুল হুদা চৌধুরী ও কক্সবাজার সদর উপজেলা বিএনপি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর জিসান উদ্দিন জিসান ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ আমির আলী সহ আরো অনেকে।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন