বাংলাদেশের মানুষ কে সতর্কতার সঙ্গে পথ চলতে হবে এডভোকেট এসএম কামাল উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট এসএম কামাল উদ্দিন ওয়ার্ড ও ইউনিটের বার্ষিক পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নের গুরুত্ব উল্লেখ করে ভবিষ্যত বাংলাদেশ বিনির্মাণে ইসলামী আন্দোলনের কর্মীদের করণীয় বিষয় তুলে ধরেন।
কর্মী বৃদ্ধির জন্য দায়িত্বশীলদেরকে বিশেষ ভুমিকা পালন করতে হবে। সে ক্ষেত্রে আমাদের সকলকে সতর্কতার সঙ্গে পথ চলতে হবে। যাতে কোন ভাবেই বাংলাদেশ পথ না হারায়।তিনি আরও বলেন, ইসলামি সমাজ বিনির্মাণের জন্য নেতৃত্বের আমূল পরিবর্তন দরকার। তাই সমাজের সকল পর্যায় থেকে অসৎ নেতৃত্বের মূলোৎপাটন করে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার অংশ হিসেবে আগামী দিনে ছাগলনাইয়ার প্রতিটি ওয়ার্ড ও ফেনী-১ আসনে প্রার্থী নির্বাচনের টার্গেটে কাজ চালিয়ে যেতে হবে।
সে লক্ষ্যে বর্তমান সময় ও সুযোগকে যথাযথভাবে কাজে লাগাতে সকলের প্রতি আহবান জানান। ফেনীর ছাগলনাইয়া পৌরসভার ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।ওয়ার্ড জামায়াতের আমীর মোঃ রেদোয়ান উল্লাহ ফাহিমের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ আতা উল্লাহ কাউছারের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফেনী জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবদুর রহিম, জেলা জামায়াতের সুরা ও কর্ম পরিষদের সদস্য পেয়ার আহাম্মদ মজুমদার,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, পৌর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মাওলানা কবির আহাম্মদ সিদ্দিকী ও আইন বিষয়ক সম্পাদক সাহেদুল হামিদ রাহাত প্রমূখ।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন