কক্সবাজার সরকারি কলেজ ছাত্র শিবিরের জমকালো আয়োজনের পালিত হল নবীনবরণ- ২০২৫
আনছারুল হক কুতুবী
কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের আয়োজনে পালিত হলো একাদশ শ্রেণিতে ভর্তি কৃত ছাত্রছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান।
সকাল থেকে ছাত্র-ছাত্রীদের পদচারণায় মুখরিত ছিল কলেজ ক্যাম্পাস। পরের নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর কাজী মোঃ বরকত আলী ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি জনাব ইব্রাহিম রনি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ইন্টারমিডিয়েট হচ্ছে ক্যারিয়ার গঠনের অনন্য সুযোগ তাই জীবনকে সাজাতে হলে অনেক পরিশ্রম করতে হবে। জীবনে যত বড় হও না কেন মা-বাবাকে শ্রদ্ধা করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে নবীনদের উদ্দেশ্যে ইব্রাহিম রনি বলেন সৎসঙ্গ নির্বাচন করতে হবে, সৎসঙ্গই আপনাদেরকে অনেক সৎ স্বপ্ন দেখাবে। নিজেকে এগিয়ে নিতে হলে জীবনের টার্গেট নির্ধারণ করে জীবন সাজানোর জন্য নবীনদের প্রতি আহ্বান জানান।
আইয়ুব আনছারী সভাপতি জসিম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আলাউদ্দিন অভি ,সাবেক জেলা সভাপতি শফিউল আলম খন্দকার ,সাবেক জেলা সেক্রেটারি মোঃ শাহজাহান ,জেলা সভাপতি আব্দুর রহিম নুরী ,উপজেলা সেক্রেটারি মোঃ আবু তালহা।
অনুষ্ঠানে শেষে নবীনদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।