নোয়াখালী-২ আসনে ফের আলোচনার কেন্দ্রবিন্দু জননেতা জয়নুল আবদিন ফারুক

নোয়াখালী প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বর্ষীয়ান নেতা ও নোয়াখালী-১ এবং নোয়াখালী-২ আসনের পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য জননেতা জয়নুল আবদিন ফারুক আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণের মুখে মুখে একটাই আশা—(ইনশাআল্লাহ) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ষষ্ঠবারের মতো নোয়াখালী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হবেন।

১৯৯১ সাল থেকে শুরু করে ২০০৮ সাল পর্যন্ত মোট পাঁচবার বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে তিনি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার সততা, সাহসিকতা, প্রজ্ঞা এবং সাধারণ মানুষের প্রতি অগাধ ভালোবাসা তাকে একজন প্রকৃত নেতায় পরিণত করেছে। স্থানীয় নেতাকর্মীদের ভাষ্যমতে, তিনি কেবল একজন রাজনীতিবিদ নন, বরং এই অঞ্চলের মানুষের আত্মার আত্মীয়।

একজন স্থানীয় ভোটার জানান, “তিনি শুধু কথা বলেন না, কাজ দিয়েই প্রমাণ করেন—এই জন্যই আমরা আবারও তাকেই চাই।”

নোয়াখালীর রাজনৈতিক অঙ্গনে এখন জয়নুল আবদিন ফারুককে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। পোস্টার, ব্যানার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার প্রতি সমর্থনের ঢল।

অসংখ্য নেতাকর্মী এবং সাধারণ মানুষ মহান আল্লাহর কাছে দোয়া করছেন—তিনি যেন সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এবং ভবিষ্যতেও দেশের ও দলের জন্য নেতৃত্ব দিয়ে যেতে পারেন।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন