ছাগলনাইয়ায় ছাত্র শিবিরের প্রকাশনা সামগ্রী প্রদর্শনী ও বিক্রয় উৎসব
ছাগলনাইয়া উপজেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফেনী জেলা শাখার উদ্যোগে আয়োজিত ১ দিন ব্যাপী প্রকাশনা সামগ্রী প্রদর্শনী ও বিক্রয় উৎসব’২০২৫ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ছাগলনাইয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এর সামনে প্রকাশনা সামগ্রী প্রদর্শনী ও বিক্রয় উৎসব কেন্দ্র উদ্বোধন করেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফেনী জেলা সভাপতি আবু হানিফ হেলালী।উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক ইমাম হোসেন, ফেনী সরকারী কলেজ শাখার সেক্রেটারি মোহাম্মদ ইয়াছিন ও জেলা শাখার সাহিত্য সম্পাদক মোঃ আসিফ প্রমুখ।
an adbox will go here