বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
জীবনযাপন

ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় ৬ এসএসসি পরীক্ষার্থী আহত

ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় ৬ এসএসসি পরীক্ষার্থী আহত
প্রিন্ট নিউজ

নিজস্ব প্রতিনিধি :

ছাগলনাইয়ায় পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৬জন এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন।

২৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে জঙ্গলমিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত পরীক্ষার্থীরা সবাই হাবিব উল্লাহ খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

আহতরা হলেন, আহম্মদ উল্লাহ শাওন, মোঃ রিয়াদ, আরাফাত হোসেন, নাদিয়া সুলতানা, ইসরাত জাহান ও তাফাসসুম সুমাইয়া।

হাবিব উল্লাহ খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোমিনুল হক জানান, পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে জঙ্গলমিয়া এলাকায় তাদের বহনকারী সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিক্সার ছয় পরীক্ষার্থী আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে আহম্মদ উল্যাহ শাওনের অবস্থা গুরুতর। তাকে ফেনীতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭