ফেনীতে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ফেনীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত আটটার সময় ফেনীর দাগনভূঞা উপজেলার শরীফপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আছির ইনতিজার দুই জনের নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
নিহত একজন সিএনজি ড্রাইভার রাজিব(৩০)।অপরজনের নাম পরিচয় জানা যায়নি।










