বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
জীবনযাপন

মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন

মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন
প্রিন্ট নিউজ

ফেনী প্রতিনিধি

ফেনীর মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন

কুয়েত সাংবাদিক ইউনিয়ন ও সওদাগর হাট দ্রুবতারা সংঘের উদ্যোগে শনিবার দুপুরে মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণের দাবিতে ফেনীর সোনাগাজীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
কুয়েত সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাছির উদ্দিনের সভাপতিত্বে ও বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির ফেনী জেলার রিপোর্টার খুরশিদ আলমের পরিচালনায় আদর্শগ্রামে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির সিনিয়র সহকারী পরিচালক ও বিএফ কমার্শিয়াল লিমিটেডের চেয়ারম্যান কবির আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন আল হেলাল একাডেমির সহকারী প্রধান শিক্ষক আবদুল হক, বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির সোনাগাজী উপজেলা সভাপতি সার্জেন্ট অব. মহি উদ্দিন, সাংবাদিক আবদুল কাইয়ুম নিশান, বেলায়েত হোসেন মিলন, মাস্টার আবু ইউছুপ, মো. নুরনবী ও মো. খোকন।
২০২৪ সালের ২৬ আগস্ট ভারতীয় বন্যার পানির চাপে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা ও ফেনীর সোনাগাজী উপজেলার সংযোগ মুছাপুর রেগুলেটর নদীতে বিলীন হয়ে গেছে।
এরপর থেকে সোনাগাজী ও কোম্পানিগঞ্জ উপজেলার বিস্তীর্ণ জনপদ নদীগর্ভে বিলীন হতে থাকে।
প্রতিনিয়ত নদীতে হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান। মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণ করা হলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও লক্ষ্মীপুর জেলার বিস্তীর্ণ জনপদ নদী ভাঙন থেকে রক্ষা পাবে। অন্যথায় চারটি জেলার বৃহদাংশ নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭