বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
জীবনযাপন

বিমানবন্দর ফুটওভারব্রিজে ভিক্ষার নামে হয়রানি, আতঙ্কে যাত্রীরা

বিমানবন্দর ফুটওভারব্রিজে ভিক্ষার নামে হয়রানি, আতঙ্কে যাত্রীরা
প্রিন্ট নিউজ

মো: শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার ঢাকা:

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ফুটওভারব্রিজে চলমান একটি নতুন ধরণের ভোগান্তিতে পড়ছেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত রেলযাত্রী ও পথচারীরা। ভিক্ষাবৃত্তির নামে একদল অপ্রাপ্তবয়স্ক শিশু যাত্রীদের শারীরিকভাবে লাঞ্ছিত ও হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে।

প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিমানবন্দর রেলস্টেশন থেকে নামা যাত্রীরা ফুটওভারব্রিজ ব্যবহার করে সড়ক পার হওয়ার সময় এই শিশুরা হঠাৎ করে এগিয়ে এসে যাত্রীদের ব্যাগ ধরে টানা বা পা চেপে ধরে ভিক্ষা চায়। টাকা না পেলে গালিগালাজ, ধাক্কাধাক্কি এমনকি অনেক সময় যাত্রীদের জামাকাপড় টেনে ধরার ঘটনাও ঘটছে।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

এ বিষয়ে যাত্রী রবিউল ইসলাম বলেন, “আমি একা ছিলাম, হাতে ভারী ব্যাগ। হঠাৎ দুইজন শিশু এসে পা ধরে বসে পড়ে, বলছে টাকা দেন। না দিলে গালিগালাজ শুরু করল। খুব বিব্রতকর পরিস্থিতি ছিল।”

অনেকে বলছেন, এটি আর শুধু ভিক্ষাবৃত্তি নয়, এটি একটি সংগঠিত স্ট্রিট স্ক্যামের রূপ নিচ্ছে। এই শিশুদের পেছনে দালালচক্র বা গ্যাং সক্রিয় রয়েছে বলেও সন্দেহ করছেন এলাকাবাসী ও ভুক্তভোগীরা।

বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল আইন-শৃঙ্খলার সমস্যা নয়, বরং একটি সামাজিক ব্যর্থতা। এই শিশুদের সুরক্ষা ও পুনর্বাসনের জন্য কার্যকর নীতিমালা ও বাস্তবায়ন জরুরি।

নিরাপত্তার স্বার্থে বিমানবন্দর এলাকায় আরও পুলিশি তৎপরতা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সামাজিক সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন পথচারীরা।

এই অপ্রাপ্তবয়স্কদের অপরাধচক্রে জড়িয়ে পড়া দেশের ভবিষ্যতের জন্য অশনিসংকেত। এখনই ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭