কুতুবপুরে বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ: ঝুঁকিতে স্থানীয়রা

​বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ দেলপাড়া এলাকায় করিম সরদারের বাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করার গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি নীতিমালা তোয়াক্কা না করে এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষের কোনো অনুমোদন ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে এ সংযোগ নেওয়া হয়েছে বলে দাবি স্থানীয়দের।

​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মূল পাইপলাইন থেকে রাতের আঁধারে বা গোপনে প্লাস্টিকের ও নিম্নমানের পাইপ টেনে করিম সরদারের বাসাবাড়িতে এই সংযোগটি দেওয়া হয়।

​অবৈধ সংযোগের ফলে যেকোনো সময় বড় ধরনের বিস্ফোরণ কিংবা অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে বলে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন আশপাশের প্রতিবেশীরা।
দীর্ঘদিন ধরে এই অবৈধ সংযোগ ব্যবহার করে বিপুল অঙ্কের সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

​​এলাকাবাসীর অভিযোগ, একশ্রেণীর অসাধু চক্রকে ম্যানেজ করে করিম সরদার তার বাড়িতে এই সংযোগ নিশ্চিত করেছেন। স্থানীয় একাধিক অধিবাসী জানান, “অবৈধ সংযোগের কারণে এলাকায় মূল লাইনে গ্যাসের চাপ কমে গেছে, তার ওপর যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটার ভয় তো রয়েছেই।”
​কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ দাবি

​অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও ফতুল্লা থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। এ বিষয়ে তিতাস গ্যাস আঞ্চলিক বিপণন কার্যালয় এবং স্থানীয় প্রশাসনের সুনির্দিষ্ট হস্তক্ষেপ ও আইনগত ব্যবস্থা গ্রহণ প্রত্যাশা করছেন তারা।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন