ব্রাহ্মণপাড়ায় চুরির ঘটনায় ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ

ফখরুল আলম সাজু

কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানা এরিয়া পুলিশের পৃথক ৩টি বিশেষ অভিযান চালিয়ে ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১টি বসতবাড়িতে সংঘটিত চুরির ঘটনায় জড়িত ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন স্থানে সংঘটিত চুরির ঘটনায় দায়ের করা মামলার সূত্র ধরে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালায়, অভিযানে ৩টি পৃথক মামলার ৪ আসামিকে গ্রেফতার করা হয়।

১ম ঘটনায়, গত ২৭ মে সন্ধ্যা থেকে ২৯ মে সকালের মধ্যে ব্রাহ্মণপাড়া উপজেলার ১নং মাধবপুর ইউনিয়নের মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙ্গে বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে এসআই (নিঃ) মো. জালাল উদ্দিন অভিযান চালিয়ে চুরির সঙ্গে জড়িত মো. ইমন ওরফে ইমন (২৩) কে গ্রেফতার করেন, তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর মঞ্জুর আলী ফকির বাড়ি, গ্রামের মো. শাহজালালের ছেলে।

২য় ঘটনায়, ব্রাহ্মণপাড়া উপজেলার ৮নং মালাপাড়া ইউনিয়নের এম ই চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ২ জুলাই বিকেল থেকে ৫ জুলাই সকালের মধ্যে প্রধান ফটক ও অফিস কক্ষের তালা ভেঙ্গে মালামাল চুরির ঘটনা ঘটে, এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে পুলিশ আরমান প্রকাশ রিফাত (২০)-কে গ্রেফতার করে, তিনি বুড়িচং উপজেলার লড়িবাগ উত্তরপাড়া, মাওলানা বাড়ি, গ্রামের বশির আহম্মদের ছেলে।

এছাড়া গত ১১ মে সকালে ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের ১টি বসতবাড়ির দরজার তালা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনায় দায়ের করা মামলায় আরও ২ আসামিকে গ্রেফতার করা হয়, তারা হলেন ব্রাহ্মণপাড়া পূর্বপাড়া গ্রামের হাসিবুর রহমান শান্ত (২৭) এবং নাইঘর নোয়াপাড়া গ্রামের শহিদুল হাসান হৃদয় (২৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃত ৪ আসামিকে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন