নোয়াখালীর সেনবাগে বিশেষ অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ

নোয়াখালী প্রতিনিধিঃ

রোববার (১৮ মে ২০২৬) সেনবাগ থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. রুবেল (২৭)। তিনি উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোপাল বাড়ীর মৃত আলী আহমদের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাতারপাইয়া ইউনিয়নের চিলাদি মজুমদার পাড়া এলাকায় হেলাল ব্রিক ফিল্ডের সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় রুবেলের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সেনবাগ থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত রুবেল ১২টি মাদক মামলার এজাহারভুক্ত আসামি এবং তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন