সেনবাগে চাপাতি ও চাইনিজ কুড়ালসহ ২ মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ১২০ পিস ইয়াবা
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির খাতাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৭ মে, ২০২৬ খ্রি:) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামী
১। মোঃ জাবেদ (৩৩)
২। মোঃ জাফর ইকবাল সুজন (৩১)
অভিযানকালে আসামীদের হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে:
মাদক: ১২০ পিস ইয়াবা ট্যাবলেট।
দেশীয় অস্ত্র: ০১টি ধারালো চাপাতি এবং ০১টি চাইনিজ কুড়াল।
অন্যান্য: মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি, মাদক ক্রয়-বিক্রয়ের হিসাবের খাতা এবং ০৪টি মোবাইল ফোন।
সেনবাগ থানা পুলিশের একটি চৌকস দল নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আসামীরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। মাদক বিক্রির খাতাটি থেকে এই অঞ্চলের মাদক সিন্ডিকেটের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করছে পুলিশ।
সেনবাগ থানা প্রশাসন জানায়, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।