সেনবাগে ভ্রাম্যমান আদালতের অভিযান, দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

মাসুদ তাহের

নোয়াখালীর সেনবাগে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি ইটভাটাকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে পূবালী ও মেঘনা নামের ইটভাটাগুলোর বিরুদ্ধে এ জরিমানা আরোপ করা হয়।
পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, পরিবেশগত আইন লঙ্ঘনের দায়ে ইটভাটাগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

an adbox will go here