সাংবাদিকরা আছেন বলেই এখনো গণতন্ত্র আছে, তথ্যমন্ত্রী
ফখরুল আলম সাজু
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, সাংবাদিকরা আছেন বলেই এখনো গণতন্ত্র আছে।
১৬ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর ২য় পর্বের অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তিনি।
তিনি বলেন, গণতন্ত্রের গুরুত্বপূর্ণ ১টি স্তম্ভ হচ্ছে সাংবাদিকতা, বিশেষ করে অপরাধ বিটের সাংবাদিকদের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় এবং অনেক সময় তাদের চড়া মূল্যও দিতে হয়।
বাংলাদেশে সাংবাদিক সহ বিভিন্ন খাতে কাজ করা মানুষের জন্য এখনো পর্যাপ্ত সুরক্ষা দেওয়ার মতো কার্যকর ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়নি বলেও মনে করেন তিনি।
তথ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সহযোগিতার আশ্বাস দিয়ে পার্থ বলেন, মাত্র ২০ দিন হল দায়িত্বে এসেছি, কতখানি করতে পারব, না পারব, যেটা অবশ্যই একটা পদ্ধতির মধ্যে থেকে কাজ করতে হয়।
সব সময় সাংবাদিকরা তাকে পাবেন এমন আশ্বাস দিয়ে তিনি বলেন, আপনারা আমাকে সবসময়ই পাবেন এবং আমার কাছে আসতে পারবেন, বলতে পারবেন।
সাংবাদিকদের সমস্যা গুলো উপলব্ধি করার দাবি করে তিনি মন্ত্রণালয়ের অধীন ১৫টি বিভাগকে নিজের পরিবারের মতো বলে তুলে ধরেন।
তিনি বলেন, গত ১৭ বছরে ১টি ব্যবস্থা দুর্নীতিময় হয়ে পড়েছে, সেখান থেকে দায়িত্ব নেওয়ার পর সেটিকে ঠিক করা বড় চ্যালেঞ্জ ১টা খালি জায়গাতে একটা দালান বানানো অনেক সহজ, কিন্তু ১টা পুরোনো, ভাঙ্গাচোরা দালানকে আবার সেখান থেকে বানানো অনেক বড় কঠিন একটা কাজ।
সবাই মিলে সমস্যার সমাধান করার কথা বলেন তিনি।
ক্যাবের সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ।