ঝাউগড়া ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়তে চান প্যানেল চেয়ারম্যান মোঃ সোহেল রানা
মোঃ মোশারফ হোসেন সরকার:
জামালপুরের মেলান্দহ উপজেলার ১০নং ঝাউগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল রানা। ঝাউগড়া ইউনিয়নের ইন্দ্রবাড়ী গ্রামের মৃত জহরুল ইসলাম মন্টু এর পুত্র, এক ভাই এক বোনের মধ্যে তিনি সবার ছোট। ছোট বেলা থেকেই মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করে রেখেছেন। যার কারনে তিনি ইন্দ্রবাড়ী গ্রাম ও আশেপাশের গ্রামের লোকজনের ভালোবাসা থেকে উঠে আসা ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার পর থেকে সাধারণ মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় তিনি প্যানেল চেয়ারম্যান হিসেবে বর্তমানে ঝাউগড়া ইউনিয়ন পরিষদে নিয়োজিত আছেন।
তিনি ঝাউগড়া ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলার প্রত্যয় ব্যক্ত করে ইউনিয়নবাসীর দোয়া, ভালবাসা, সমর্থন প্রত্যাশা করছেন।
ঝাউগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী আগামীতে ইউপি নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের একগুচ্ছ পরিকল্পনা এবং ‘আধুনিক ও মডেল ইউনিয়ন’ গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে কাজ করছেন ১০নং ঝাউগড়া ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান মোঃ সোহেল রানা । সুশাসন, সততা এবং স্বচ্ছতাকে পুঁজি করে তিনি ঝাউগড়া ইউনিয়নবাসীর সেবক হিসেবে নিজেকে নিয়োজিত করতে চান।
ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বলেন আগামী দিনের ঝাউগড়া হোক উন্নত সমৃদ্ধ, মানবতাই হোক আমাদের অঙ্গীকার। ইউনিয়ন পরিষদের প্রতিটি কাজ হবে জনসম্পৃক্ত এবং জবাবদিহিতামূলক। গ্রামীণ রাস্তাঘাট সংস্কারের পাশাপাশি কৃষকদের সার, বীজ ও সেচ সুবিধা নিশ্চিত করে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশা-পাশি শিক্ষা স্বাস্থ্য ও বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি, খেলাধুলায় উৎসাহ প্রদান এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রকে সক্রিয় করে সাধারণ মানুষের দোরগোড়ায় মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়াই আমার অন্যতম লক্ষ্য।
এছাড়া মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে তিনি ইউনিয়ন জুড়ে কমিউনিটি পুলিশিং জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। সামাজিক সুরক্ষা: বয়স্ক ও বিধবা ভাতার সঠিক তালিকা প্রণয়ন করে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। নারী উদ্যোক্তাদের সহায়তা প্রদান ও সকল ধর্মের মানুষের মধ্যে সামাজিক এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে তিনি নিরলসভাবে কাজ করবেন।