ঈদ শুভেচ্ছা ব্যানার বিকৃতকরণের ঘটনায়ছাগলনাইয়া পৌর যুবদল নেতা কাজী সাইফুলের নিন্দা ও প্রতিবাদ

ছাগলনাইয়া,ফেনী:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছাগলনাইয়া পৌরসভার ০৯ নং ওয়ার্ডের (পূর্ব ছাগলনাইয়া) জনগনকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন জায়গায় ব্যনার ফেস্টুন লাগানো হয় পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কাজী সাইফুল ইসলামের নামে।
রাতের অন্ধকারে কে বা কাহারা তাঁর ছবি সংবলিত ফেস্টুন গুলোকে ছিঁড়ে ফেলা সহ কালি দিয়ে লেপন করে দেয়। এই ঘৃণিত কাজকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কাজী সাইফুল ইসলাম সহ তাঁর সমর্থক গোষ্ঠী।

এ বিষয়ে জানতে চাইলে কাজী সাইফুল ইসলাম বলেন আমার রাজনৈতিক জনপ্রিয়তা দেখে একটি কুচক্রী মহল এসব অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন আমি ৯ নং ওয়ার্ড থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের রাজনীতি শুরু করি। বর্তমানে পৌর যুবদলের যুগ্ম আহবায়ক পদে দায়িত্ব পালন করছি। মামলা হামলাকে উপেক্ষা করে আমি রাজনীতি করে এসেছি।
যারা কাপুরুষের মতো রাতের অন্ধকারে ফেস্টুন ছিঁড়ে ফেলা সহ কালি লেপনে মগ্ন তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই ভবিষ্যতে এ ধরনের নেক্কারজনক কাজ হতে বিরত থাকুন, না হলে আপনাদের খুঁজে বের করে সাংগঠনিক সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।

an adbox will go here