মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
আইন-আদালত

মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের: দোয়ারা বাজারে সাংবাদিককে কুপিয়ে জখম, আটক ১

মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের: দোয়ারা বাজারে সাংবাদিককে কুপিয়ে জখম, আটক ১
প্রিন্ট নিউজ

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারা বাজারে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মোতালিব ভূইয়াকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে মাদক কারবারী। এ ঘটনায় অভিযুক্ত আহাদ ভূইয়াকে আটক করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) রাত ৮টায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারে বাঁশতলা আঞ্চলিক বিএনপি কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত সাংবাদিককে স্থানীয়রা উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক হামলাকারী আহাদ ভূইয়া স্থানীয় চৌধুরী পাড়ার বাসিন্দা। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। সম্প্রতি সীমান্তে মাদক ও চোরাচালানের বিষয়ে সাংবাদিক আব্দুল মোতালিব ভূইয়া সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয় তারা। এর জেরে রোববার দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাংবাদিকের উপর হামলা চালিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম অভিযুক্তকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এ ঘটনায় আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মোতালিব ভূইয়ার উপর অতর্কিত হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন দোয়ারা বাজার উপজেলাসহ জেলার সাংবাদিকবৃন্দ। তাঁরা এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন