ছাগলনাইয়া শুভপুরে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

ছাগলনাইয়া প্রতিনিধি

ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের সাহেবের বাজারে ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে ২২ জানুয়ারী বুধবার বিকেলে কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক দলের নেতা শাহেদ মুন্সির সভাপতিত্বে যুবদল নেতা ফরহাদ হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা কৃষক দলের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জসীম উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শামছু উদ্দিন খোকন, ছাগলনাইয়া উপজেলা
সদস্য সচিব আলমগীর বিএ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলনেতা মামুনুর রশিদ মামুন, সাবেক উপজেলা যুবদল নেতা রিয়াজ উদ্দিন মজুমদার টিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কাশেম সোহাগ, ফজলুল করিম মহসিন, শুভপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল কালাম, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন ভূঁইয়া প্রমুখ সহ উপজেলা এবং ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন