খবরে ফিরে যান
দৈনিক দেশের আয়না
সত্যের সন্ধানে সবার আগে
প্রিন্টের তারিখ: ২০ অক্টোবর ২০২৬, বিকাল ৩:১৭||প্রকাশের তারিখ: ১০ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৩৫

মেষতলা মাদ্রাসায় তিন শিক্ষার্থীর পবিত্র কোরআন হেফজ সম্পন্ন, সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান

কুমিল্লা প্রতিনিধি:মাছুম

মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে জামেয়াতুস সিদ্দীক (রাঃ) মেষতলা মাদ্রাসা থেকে তিন শিক্ষার্থী পবিত্র আল-কোরআনুল কারিমের হেফজ সম্পন্ন করেছেন। এ উপলক্ষে মাদ্রাসায় হাফেজদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক বাহাদুর হোসাইন। এ সময় মাদ্রাসার প্রধান হাফেজ ফারহাভী ফারহান, মাদ্রাসার পরিচালক মাওলানা সাইফুল ইসলাম সাইফী, অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআনুল কারিমের হেফজ সম্পন্নকারী তিন শিক্ষার্থী হলেন—

১. মো. আবু মুসা
পিতা: মো. শফি উল্লাহ
গ্রাম: বসন্তপুর।

২. মো. নাজমুস সাকিব পাটোয়ারী
পিতা: মো. নুরুল আলম পাটোয়ারী (শুভ)
গ্রাম: খিরণশাল।

৩. মো. সজিব হোসেন সাজিদ
পিতা: সালেহ আহমদ
গ্রাম: বাংপাই।

অনুষ্ঠানে হেফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ, দ্বীনের খেদমত ও পবিত্র কোরআনের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের তাওফিক কামনা করে দোয়া করা হয়।

তিন শিক্ষার্থীর এই সাফল্যে মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। মহান আল্লাহ তাআলা তাঁদের কোরআনের আলোয় আলোকিত জীবন গড়ার এবং কোরআনের হাফেজ হিসেবে দ্বীনের খেদমত করার তাওফিক দান করুন। আমিন।