খবরে ফিরে যান
দৈনিক দেশের আয়না
সত্যের সন্ধানে সবার আগে
প্রিন্টের তারিখ: ২০ অক্টোবর ২০২৬, বিকাল ৪:১৭||প্রকাশের তারিখ: ৮ অক্টোবর ২০২৬, রাত ৮:১১

বসন্তপুর ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

কুমিল্লা প্রতিনিধি মাছুম:

কুমিল্লার চৌদ্দগ্রামের বসন্তপুর ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন।

মাদ্রাসার মাওলানা জাফর আহমাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোলেমান মেম্বার, মাস্টার মো. ইউনুস মিয়া ও তাজুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা নাছির উদ্দীন, মাওলানা জসিম উদ্দিনসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক খলিলুর রহমান মজুমদার।

এ সময় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও শৃঙ্খলা মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাজীবনে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

পরে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।