
মোঃ আশিকুর রহমান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো: মনিরুল আলম সেন্টুর নেতৃত্বে এই বিশাল র্যালির আয়োজন করা হয়। র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। ব্যানার, ফেস্টুন ও নানা রঙের সাজসজ্জায় মুখরিত এই র্যালি থেকে দলের আদর্শ ও বার্তা তুলে ধরা হয়।
কর্মসূচি শেষে আয়োজকরা বিএনপির সাফল্য ও আগামী দিনের সুসংগঠিত পথচলার আশাবাদ ব্যক্ত করেন।ফতুল্লা থানা বিএনপির যুগ্ন সম্পাদক আলহাজ্ব মোঃ মাজহারুল আলম মিথুন, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ বাবুল আহম্মেদ,
সহ কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ তৈইবুর রহমান, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, সহ সম্পাদক জামান মিয়া সহ থানা ইউনিয়ন ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্র দল শ্রমিক দলের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বনাট্য র্যালির আয়োজন করেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ও সাধারণ সম্পাদক কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মনিরুল আলম সেন্টু।