
মো: আরিফুল ইসলাম:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ মনিরুল আলম সেন্টু চেয়ারম্যান।
এক শুভেচ্ছা বার্তায় মনিরুল আলম সেন্টু চেয়ারম্যান এনসিসির প্রশাসক সাখাওয়াত হোসেন খানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও নিরবচ্ছিন্ন সাফল্য কামনা করেন। তিনি উল্লেখ করেন, নারায়ণগঞ্জের সুশাসন ও জনকল্যাণমূলক কার্যক্রমে প্রশাসক হিসেবে সাখাওয়াত হোসেন খান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। নগরবাসীর সার্বিক সেবা সহজীকরণে তাঁর এই দিকনির্দেশনা ও উদ্যোগ প্রশংসার দাবিদার।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, সাখাওয়াত হোসেন খানের যোগ্য নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন আগামী দিনে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব নগরী হিসেবে আরও এগিয়ে যাবে। এ সময় তিনি তাঁর ভবিষ্যৎ জীবনের সার্বিক কল্যাণ কামনা করেন।