
ফেনীর পরশুরামে এক যুবলীগ নেতাকে বণিক সমিতির সভা থেকে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে মহিউদ্দিন সুজন (৩৮),গতকাল ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে উপজেলা অফিসার্স ক্লাবে পরশুরাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের সভাপতিত্বে বণিক সমিতির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত হন মহিউদ্দিন সুজন। তিনি উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক পদে রয়েছেন। স্থানীয় সূএ জানা যায় যে, বৈষম্যবিরোধী ছাত্ররা সভায় সুজনকে দেখে চলে যেতে বলে। তবে তিনি তর্কে বিতর্কে লিপ্ত হন। এ সময় ছাত্ররা সেখানে দায়িত্বে থাকা আনসার সদস্যদের সহায়তায় তাকে আটক করে। খবর পেয়ে তাকে পরশুরাম মডেল থানা হেফাজতে নেয় পুলিশ। মহিউদ্দিন সুজনের বাড়ি পৌরসভার সলিয়া গ্রামে। পরশুরাম বাজারে তার বিভিন্ন ব্যবসা রয়েছে।