
জেলা প্রতিনিধি,ফেনী:
ফেনী পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইনচার্জ ও অফিসার-ফোর্সদের অংশগ্রহণে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ আগস্ট (বুধবার) সকাল ৮:০০ ঘটিকায় এ প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত মাস্টার প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন মঞ্চ থেকে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
মাষ্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব সুচারুভাবে পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব রিয়াজ খান।
পরিদর্শনকালে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস এবং টার্ন-আউটের ওপর ভিত্তি করে বেশ কয়েকজনকে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। প্যারেডের সার্বিক শৃঙ্খলা ও সুনিপুণ উপস্থাপনায় সন্তোষ প্রকাশ করে তিনি জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে পেশাগত দক্ষতা অর্জন, শৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের সেবায় আন্তরিক হওয়ার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্যারেড অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন:
জনাব মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)
জনাব মুঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)
জনাব ইমতিয়াজ আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল)
ফেনী জেলার ৬টি থানার অফিসার ইনচার্জগণ (ওসি) সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।