কেরানীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু

কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাব্বি নামে ২৫ বছর বয়সী এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ—ডিবি দক্ষিণ।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় ডিবি দক্ষিণের একটি দল অভিযানটি পরিচালনা করে।

শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা এলাকার আইমনা স্কুলের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে রাব্বিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রাব্বি জিনজিরাবাগ এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

an adbox will go here