ছাগলনাইয়া আদালত মাঠের সামনে মধ্যরাতে গোলাগুলি, একজনকে অপহরণের অভিযোগ

​ছাগলনাইয়া প্রতিনিধি:

​ফেনীর ছাগলনাইয়া আদালত মাঠের সামনে মধ্যরাতে হঠাৎ বিকট শব্দে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ৮ থেকে ১০টি মাইক্রোবাস (হাইস) নিয়ে একদল দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে এই তাণ্ডব চালায়। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
​প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে কয়েকটি উচ্চগতির হাইস গাড়ি দ্রুত এসে আদালত মাঠের সামনে থামে। গাড়ি থামার পরপরই বিকট শব্দে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করা হয়। গভীর রাতে এমন গোলাগুলির শব্দে চারপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

​নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, গোলাগুলির পরপরই দুর্বৃত্তরা এক ব্যক্তিকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। তবে রাত গভীর ও অন্ধকার থাকায় অপহৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
​এ বিষয়ে ছাগলনাইয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং কাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে— সে বিষয়ে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন