দাউদকান্দিতে পুলিশের অভিযানে গাঁজা সহ পিকআপ ভ্যান উদ্বার আটক-১

ফখরুল আলম সাজু

কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলা দাউদকান্দি মডেল থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১টি ডাবল কেবিন পিকআপ ভ্যান থেকে ৪৭ কেজি গাঁজা সহ ১ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে উদ্ধার করা হয়েছে।

মাদক পরিবহনের অভিযোগে মো. নুরুল ইসলাম নামে ১ জনকে আটক করা হয়।

১৪ জুলাই মঙ্গলবার দাউদকান্দি মডেল থানা পুলিশের ১ প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।

আটককৃত আসামি নুরুল ইসলাম (৪৫) পটুয়াখালী সদর উপজেলার মাতারবুনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গিরাখালী ডাকঘর এলাকার হাজীখালী বাজারের মৃত আব্দুর রহিম গাজীর ছেলে।

পুলিশের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালিত মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-১১-৮৮৮২ নম্বরের ১টি ডাবল কেবিন পিকআপ জব্দ করা হয়, তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ৪৭ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে নুরুল ইসলাম নামে ১ জনকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পালাশ জানান, আটককৃত আসামি নুরুল ইসলামের বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি এবং বিশেষ ক্ষমতা আইনে ২টি মামলা রয়েছে, আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান ওসি।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন