পারিবারিক কলহের জেরে ফতুল্লায় গৃহবধূ নিখোঁজ, থানায় জিডি

​নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে বর্ষা আক্তার (২০) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। গত ১৩ জুলাই (সোমবার) বিকেল আনুমানিক ৬টার দিকে কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকার বাবার বাড়ি থেকে কাউকে কিছু না বলে তিনি বের হয়ে যান। এরপর আর বাড়ি ফিরে আসেননি।

​নিখোঁজের পর তার স্বামী সোহরাব হোসেন বাবু ও বাবা-মাসহ স্বজনরা সম্ভাব্য সকল স্থানে ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও তার সন্ধান না পেয়ে বর্ষা আক্তারের পরিবার ও স্বামী ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) অন্তর্ভুক্ত করেছেন।

​নিখোঁজ গৃহবধূর পরিচয়:
​নাম: বর্ষা আক্তার
​স্বামী: সোহরাব হোসেন বাবু
​পিতা: বাদশা মিয়া
​ঠিকানা: নয়ামাটি স্টেডিয়ামের পূর্ব পার্শ্ব, ৯নং ওয়ার্ড, কুতুবপুর ইউনিয়ন, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

​কোনো সহৃদয়বান ব্যক্তি যদি এই মেয়েটির সন্ধান পেয়ে থাকেন বা কোনো খোঁজ জেনে থাকেন, তবে মানবিক খাতিরে নিচের মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে তার পরিবার।
​যোগাযোগের নম্বর:
​০১৩৪০-৮২৫৫০৬
​০১৪০৭-৮৬৫২৯২
​০১৯৬৭-৯১১০৫৭

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন