
মোঃ মাছুম
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের মাইস্কুল ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা গুলশান-১ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ফখরুদ্দিন মোঃ কেফায়েত উল্লাহ। শনিবার মাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মাইস্কুল এন্ড মাই ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ কাজলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পীস স্কুল ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান নুরুজ্জামান ফিরোজ। মাইস্কুলের শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক বাহার উদ্দিন। স্বাগত বক্তব্যে রাখেন শিক্ষক এহসানুল হক মিলন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও ডায়নামিক গ্রুপের চেয়ারম্যান জসিম উদ্দিন ভূঁইয়া, বিশিষ্ট সমাজ সেবক ওয়ালি উল্যাহ লিটন, রেজাউল করিমসহ মাইস্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।