ছাগলনাইয়া উপজেলা স্কাউট সম্পাদককে শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রাণের শিক্ষালয় চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক কবির আহমেদ সিদ্দিকী মহোদয় ছাগলনাইয়া উপজেলা স্কাউট এর সম্পাদক নির্বাচিত হওয়ায় সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে স্যারকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেয়া হয়।

আজ বুধবার ( ২২ জানুয়ারি) ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মহামায়া ইউনিয়ন প্রতিনিধি আহসান হাবিব আরাফাত ( ২০১২ ব্যাচ), জাবেদ চৌধুরী (২০১২ ব্যাচ ), আবুতৈয়ব সাগর (২০১৩ ব্যাচ), মুক্তার হোসেন ( ২০১৫ ব্যাচ), ইসমাইল ( ২০১৬), সামিউল হাসান ( ২০২০), নুরুল আফসার (২০২১), হোসাইন আহমেদ (২০২৩), ফাহিম ও মামুন ( ২০২৪ ব্যাচ), ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি ও ফেনী মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুম বিল্লাহ ভূঁইয়া ( ২০০১ ব্যাচ) প্রমুখ।
ছাগলনাইয়া উপজেলা স্কাউট সম্পাদক ও শিক্ষক কবির আহমেদ সিদ্দিকী বলেন, স্কাউটের মাধ্যমে উপজেলার সকল ছাত্র ছাত্রী যেন নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে, সেজন্য কাজ করে যাবো।

an adbox will go here