নারায়ণগঞ্জ-৪ আসনের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন এমপি আব্দুল্লাহ আল আমিন
মো: আরিফুল ইসলাম:
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও শাহী মসজিদে পবিত্র জুমার সালাত আদায় করেছেন।
জুমার সালাত শুরুর আগে তিনি স্থানীয় মুসল্লিদের সঙ্গে নারায়ণগঞ্জ-৪ আসনের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও সামাজিক অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠন ও বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে বলেন, “এলাকার সার্বিক উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
সালাত আদায় শেষে সংসদ সদস্য উপস্থিত সাধারণ মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন অভাব-অভিযোগ ও দাবির কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।








