বিআইডব্লিউটিএ’র অভিযান: নারায়নগঞ্জের পাগলায় নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

মো: আরিফুল ইসলাম:

​নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের পাগলা এলাকায় নদীর তীর দখল করে গড়ে ওঠা একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
​উচ্ছেদ কার্যক্রমটি পরিচালনা করেন নদী বন্দর নিয়ন্ত্রণ কর্মকর্তা ও বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক মোঃ মোবারক হোসেন মজুমদার। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নেহার নেগার তনু।
​অভিযানকালে বিআইডব্লিউটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নদীর সীমানা প্রাচীরের ভেতরে গড়ে তোলা বিভিন্ন অবৈধ পাকা ও আধা-পাকা স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
​নদী বন্দরের যুগ্ম পরিচালক মোঃ মোবারক হোসেন মজুমদার জানান, নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং সরকারি জমি দখলের হাত থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নদী দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন