সাবেক শিবির সভাপতি নাজমুল হক বাদলের মায়ের দাফন সম্পন্ন

মোঃ মাছুম
কুমিল্লা প্রতিনিধি

চৌদ্দগ্রাম উপজেলা কনকাপৈত ইউনিয়ন ভুলকরা মোল্লা বাড়ি নিবাসী
সাবেক শিবির সভাপতি নাজমুল হক বাদলের
মমতাময়ী মা মাোসাঃ মাফিয়া বেগম ( ৭৫) দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার ( ১৪ সেপ্টেম্বর ) বাদ আছর ভুলকরা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে জানাজা শেষে তাকে তাহার বাবার নিজ গ্রামে হওয়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পারিবারিক সূত্র জানায়, শারীরিক বার্ধক্যজনিত কারণে অসুস্থ নিজ বাড়িতে সোমবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)
মৃত্যু কালে তিনি- ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।

মরহুমার জানাজা উপস্থিত থেকে সৃতিচারণ করেন
উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ বেলাল হোসাইন,কনকাপৈত ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার। জামায়াত নেতা মোহাম্মদ শাহ আলম, চিওড়া সরকারি কলেজ জি এস কাজী মোহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা মোহাম্মদ মফিজুর রহমান,ও দাফনের সময় তার পরিবারের আত্মীয়-স্বজন আলেম-ওলামা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও নাজমুল হক বাদলের রাজনৈতিক সহকর্মীরা অংশ নেন।

নাজমুল হক বাদলের
মমতাময়ী মা মাোসাঃ মাফিয়া বেগমের মৃত্যুতে
জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা: সৈয়দ আবদুল্লাহ মু. তাহের এমপি।
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে আমির এডভোকেট মুহাম্মদ শাহজাহান,
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাহফুজুর রহমান, গভীর শোক প্রকাশ করেছেন।
এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি।
এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করিছেন।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন